শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার  মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া  ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত  সাবেক মেয়র আইভীকে দেখতে গিয়ে নাসিকের চাকরি হারালেন এক কর্মচারী  সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার  বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মশিউর রনির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র

মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার  (৫ জুন) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জস্থ পাঠানটুলী বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব, প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ।

‎‎এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।