, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা বন্দরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ইয়াবা ও জাল নোট উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা চল্লিশোর্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছরের মধ্যে হবে। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে-গত রাতের কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।