শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমান হাবু নামের একজনকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে ১০ মার্চ ঝিনাইদহ জেলার সদরের গোয়ালপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত হাবিবুর রহমান হাবু (৪২) হলেন সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাতে র‌্যাব জানায়, ‘ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১ টায় ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী হতে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছলে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম যাতে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না বলে তাই আসামী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর আসামী হাবিবুর রহমান হাবু’কে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ থেকে ১০ মার্চ আটক করা হয়। আটককৃত হাবুকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।