, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনের শুভ জন্মদিন সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম বন্ধে কঠোর হওয়ার বার্তা এনডিএ চেয়ারম্যানের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সাথে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ ; নৌপথের নাব্যতা ও শিল্পখাতের পরিবহন উন্নয়নে গুরুত্বারোপ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় ইছহাকের পাশে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাস প্রধান এর ইন্তেকাল মিলাদ শেষে উৎপাদন শুরু, আবারও চার নারী শ্রমিক অসুস্থ ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা 

সোনারগাঁয়ে থানা পুলিশ বিশেষ অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেটে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন স্বপন দত্তকে তল্লাশি করে ১,৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপন দত্ত কুমিল্লা জেলার কোতয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি ওই থানার রাজ মঙ্গলপুর এলাকায় বসবাস করেন।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, স্বপন দত্তের নামে আগে থেকেই আদালতে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে জেলা পুলিশের নির্দেশনায় তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।