, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে রাজপথে এলাকাবাসী নেই বিএনপি নেতৃবৃন্দ ; প্রকৌশলীর আশ্বাসে সাড়ে ৪ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া

সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে রাজপথে এলাকাবাসী নেই বিএনপি নেতৃবৃন্দ ; প্রকৌশলীর আশ্বাসে সাড়ে ৪ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের চারটি মহল্লায় তীব্র সুপেয় পানির সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আদমজী সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে চার মহল্লার শতাধিক নারীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে আদমজী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ও পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি সামাল দিতে অনেক চালক বিকল্প হিসেবে ‘নাগিনী জোহা নতুন সড়ক’ ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, নাসিক ৮ নম্বর ওয়ার্ডের তাঁতখানা ‘খান বাড়ি’ সংলগ্ন প্রায় ১০ বছরের পুরোনো ওয়াসার নলকূপের পাম্প গত ২৪ সেপ্টেম্বর বিকল হয়ে যায়। এর আগেও পাম্পটি একাধিকবার নষ্ট হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। পাম্পটি অচল হওয়ার পর পুরো এলাকায় সুপেয় পানির সংকট আরও তীব্র আকার ধারণ করে।

পরিস্থিতি বিবেচনায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের উদ্যোগে সাময়িকভাবে পানির ট্যাংকারের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে গত ১ অক্টোবর প্রথম দফায় চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে এরপরও স্থায়ী সমাধান না হওয়ায় রবিবার ফের সড়ক অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীর পানির সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় কোন বিএনপির নেতৃবৃন্দকে আসতে দেখা যায়নি। এতে আন্দোলনরত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

অবরোধের প্রায় সাড়ে চার ঘণ্টা পর দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল জুবায়ের। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

প্রকৌশলী জানান, আগামী ১৫ দিনের মধ্যে নলকূপের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ওয়াসার পানি সরবরাহ চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ট্যাংকারের মাধ্যমে সরবরাহ করা পানির পরিমাণও তাৎক্ষণিকভাবে বাড়ানো হবে।

নগরবাসীর পানি সংকটকে নাগরিক অধিকার ও জনদুর্ভোগের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রকৌশলীর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে আদমজী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীদের পাশে না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন,নির্বাচন ও ভোটের সময় নেতাকর্মীদের পাওয়া যায় এছাড়া এলাকাবাসীর বিপদে তাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের মতে, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থায়ী সমাধানে ভূমিকা রাখলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।