, , ,
শিরোনামঃ
জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পরিবেশ দূষণ আর সবুজের সংকটে বিপর্যস্ত নগরে মাত্র পাঁচ টাকায় গাছের চারা বিতরণে নতুন আগ্রহের সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। উদ্যোগটি নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নগরীর অনেকেই তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এই বৃক্ষ মেলায় মাত্র পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। নগরের ঘনবসতি আর ক্রমবর্ধমান দূষণের মধ্যে এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনের সময় মেলার সামনে দেখা যায় মানুষের লম্বা লাইন। যেখানে পছন্দ মতো গাছের চারা কিনে নেন বৃক্ষপ্রেমীরা। কেউ ছাদবাগান, কেউ বাড়ির সামনে খালি জায়গায়, আবার কেউ বারান্দায় লাগানোর জন্য চারাগাছ হাতে নিয়ে যান।

এ মেলার উদ্বোধনের সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, “ভবিষ্যত প্রজন্মের যারা আছে তাদের জন্য যদি এই নগর তাদের বাসযোগ্য করে রেখে যেতে চাই, তাহলে আমাদের সবুজায়ন ছাড়া এগিয়ে নিতে পারবেন না।”

তিনি বলেন, “আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না। আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যত। এই চেষ্টা ভবিষ্যতে সফল হয়ে দাঁড়াবে। এই শীতলক্ষ্যা নদী মৃত একটা নদীতে পরিণত হয়েছে। পরিবেশের উপর সকলের নজর দেওয়া উচিত।”

ক্রেতারা বলছেন, স্বল্পমূলের বিষয়টি তাদের গাছের চারা কিনতে উৎসাহ জুগিয়েছে।

পরিবেশপ্রেমী তরুণরা বলেন, নারায়ণগঞ্জে শিল্প-কারখানা আর ধুলাবালির শহরে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। যা সবুজায়নের ক্ষেত্রে শহর আরো এগিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ এবং ক্রেতারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।