মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি  সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ যুবককে গ্রেপ্তার   সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কয়েক ঘন্টার ব্যবধানে ফতুল্লায় আবারো বিস্ফোরণ ;একই পরিবারের ৪ জন দগ্ধ  বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা আমরা চাই শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড.সাখাওয়াত বন্দরে একশো পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার  প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে নারায়ণগঞ্জে গার্মেন্টস শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে: মাহদী আমিন

বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে বিসমিল্লাহ টেক্সটাইল নামক একটি  তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও কারখানার ৪টি মূল্যবান মেশিনারিজ, তুলা ও  গোডাউন পুড়ে গিয়ে ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় উল্লেখিত তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে  দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ব্যাপারে  বিসমিল্লাহ টেক্সটাইল এর মালিক আহসান হাবিব (জামাল) গণমাধ্যমকে  জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুন ধরে যায়। শ্রমিকরা তখন কারখানায় কাজ করছিলো।  কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লেখিত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।

এ ঘটনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গির আলম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।