রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চনপাড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই; যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজারে গ্রেপ্তার  আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন আটক ফতুল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার  কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেপ্তার  কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন

আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (৯ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ইমন, ওয়াহিদ, জীবন, নাজিম উদ্দিন, ফয়সাল, রাসেল, রাহাত, সাগর, ফারুক, বাবু ও বাবুল।

পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিকেল সাড়ে ৫টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান চলাকালীন এলাকার চিহ্নিত বড় মাদক ডিলাররা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সাধারণ বাসিন্দারা এই অভিযানকে সাধুবাদ জানালেও মাদকের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।