শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান; ৭ দালাল আটক

নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের নিয়মিত অভিযানে হকাদের হামলার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। হামলার জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গত মঙ্গলবার (৫ মে) রাতে সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মিজানুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় ১০ জনকে চিহ্নিত করে আরও ১৫০ জন অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। তারা সকলেই ফুটপাতে হকারি করে জীবিকা নির্বাহ করেন। শহরবাসীর চলাচলের সুবিধার্থে তাদের ফুটপাত থেকে সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকেলে তারা উচ্ছেদ কর্মীদের উপর হামলা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। তিনি বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ, গত ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে। তবে, গত কয়েকদিন ধরেই ফুটপাতে আবারও বসার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন হকার নেতারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।