নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় খাল খননের কার্যক্রম হাতে নিয়েছি। জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সস্পাদক (সাংবাদিক) জসিম উদ্দিনের উদ্যোগে ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় এ খাল খননের কর্মসূচী শুরু হয়।
মামুন মাহমুদ আরও বলেন, শুধু খাল খনন করলে হবে না খালের মধ্যে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, সহ-সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক মজুমদার, কোষাধাক্ষ্য নিজামুদ্দিন, মিজানুর রহমান, মতিউর রহমান, মোস্তফা কামাল, সালাউদ্দিন, আহমদ শাহ শাহিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু, নয়ন, আরিফ প্রধান, সম্রাটসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply