শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেপ্তার  কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই

বন্দরে র‍্যাব-১১’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাবের দাবি, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, সোহেল ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে নতুন স্থাপনা নির্মাণ, ব্যবসা পরিচালনা এবং শীতলক্ষ্যা নদীপথে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড চলাচলের ক্ষেত্রেও তার বাহিনীর চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সোহেলের নেতৃত্বে মদনপুর ও বন্দর এলাকায় মাদক বাণিজ্যের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।