নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে বিসমিল্লাহ টেক্সটাইল নামক একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও কারখানার ৪টি মূল্যবান মেশিনারিজ, তুলা ও গোডাউন পুড়ে গিয়ে ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় উল্লেখিত তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ব্যাপারে বিসমিল্লাহ টেক্সটাইল এর মালিক আহসান হাবিব (জামাল) গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুন ধরে যায়। শ্রমিকরা তখন কারখানায় কাজ করছিলো। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লেখিত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গির আলম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।