ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা জোগায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুভেচ্ছা বার্তায় মাহাবুব হাসান জুলহাস ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply