, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানালেন মাশুকুল ইসলাম রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সব বিভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মাশুকুল ইসলাম রাজিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে মাশুকুল ইসলাম রাজিব ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে সমুন্নত রেখে একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।