, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব? প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সজল-সাহেদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের শোডাউন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভোল পাল্টানোর অভিযোগ মোমেন শিকদারের বিরুদ্ধে

১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানাধীন উত্তর ইসদাইর সাকিনের রেললাইনের পাশের পুলপাড় সংলগ্ন ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় রকি ওরফে ‘পেটকাটা রকি’কে আটক করে তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রকির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং দুটি ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।