নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নারায়ণগঞ্জের চিটাগাংরোডের কাচপুর অংশে অবস্থান নিয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানান।
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে চিটাগাংরোডের কাচপুর অংশে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডি এইচ বাবুলের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর চিটাগাংরোডের কাচপুর অংশ অতিক্রম করার সময় ডি এইচ বাবুলের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
ডি এইচ বাবুলের নেতৃত্বে নেতাকর্মীদের এ উপস্থিতিকে ঘিরে চিটাগাংরোডের কাচপুর অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানান।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে তার গাড়িবহরকে শুভেচ্ছা জানাতেই তারা চিটাগাংরোডের কাচপুর অংশে অবস্থান নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো: জাকির হোসেন, শিপন, তোফাজ্জল, মুসা, হযরত,বাবুল, শাহিন,সজল,বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
Leave a Reply