, , ,
শিরোনামঃ
চাষাড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা আধুনিক জিয়া হল কমপ্লেক্সের নকশা ও ৩ডি মডেল উপস্থাপন সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড  জোসেফের মায়ের মৃত্যুতে মহানগর যুবদল আহ্বায়ক সজলের শোক ডেঙ্গুতে আক্রান্ত বিএনপি নেতা এড. টিপুকে দেখতে বাসায় ছুটে গেলেন নেতাকর্মীরা সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি

চাষাড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা আধুনিক জিয়া হল কমপ্লেক্সের নকশা ও ৩ডি মডেল উপস্থাপন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ ভেঙে একই স্থানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত কমপ্লেক্সের স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক (৩ডি) মডেল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রস্তাবিত নতুন জিয়া হল কমপ্লেক্সের স্থাপত্য নকশা ও ৩ডি মডেল অতিথিদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, প্রায় ১২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মাণের পরিকল্পনা করা এ কমপ্লেক্সে থাকবে দুই তলা বেজমেন্ট। সেখানে প্রায় ৫০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রস্তাবিত ভবনে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, কমিউনিটি সেন্টার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মহড়া কক্ষসহ বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সুবিধা রাখা হয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে ভালো উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাগরিকদের সমালোচনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে নগরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জিয়া হলের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অতীতে এই স্থানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক ও নাগরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন নাগরিক প্রয়োজনে একটি আধুনিক অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত ১১ তলা কমপ্লেক্সে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে বড় পরিসরের পার্কিং ব্যবস্থা নগরের যানজট ও পার্কিং সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও ভবানী শংকর এবং জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তারিকুল সুজন।

এ ছাড়া অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।