, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২ জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের

বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি ও জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী মো. রফিকুল ইসলাম সানি (৩৫) এবং মো. আওরালী (৪৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি দল পৃথক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ ও কালীরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম সানি নারায়ণগঞ্জ সদর থানার এম সার্কাস এলাকার বাসিন্দা এবং মো. আওরালী একই এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সানজিদ হাসান রাফি (২৫) নামের এক যুবককে WhatsApp-এর মাধ্যমে ‘তিন্নি’ নামে পরিচয় দেওয়া এক নারী দেখা করার কথা বলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকায় ডেকে নেন। সেখানে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে একটি মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তাকে বন্দর থানাধীন রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজন সহযোগী যোগ দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জীবন রক্ষার্থে ভিকটিম বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে একাধিক ধাপে মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানোর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সন্দিগ্ধ আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারী হিসেবে র‌্যাবের কাছে পরিচিত রফিকুল ইসলাম সানি এবং মো. আওরালীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।