, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২ জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার একজন, পুরাতন মামলার দুইজন, মাদকসেবী হিসেবে নয়জন এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী মামলায় কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া পুরাতন মামলায় আন্ধারমানিক এলাকার হযরত আলী (৫০) ও পনির মিয়া (৩৫) এবং পরোয়ানাভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদকসেবী হিসেবে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার নয়জন হলেন—মোঃ রুবেল মীর (৩২), মোঃ আজমাইন কবির (৩০), মোঃ নাদিম (২৫), মোঃ ফরহাদ হোসেন (২৮), মোঃ শাহ আলম (২৭), সবুজ (২৪), মোঃ রাজা মিয়া (৪০), মোঃ ইব্রাহিম (২২) ও শিমুল মিয়া (২২)।

গ্রেপ্তার ১৩ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।