, , ,
শিরোনামঃ
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা, তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৯ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে ডি এইচ বাবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান দ্বিতীয় দফার ৪ ঘণ্টার বৈঠকে বাসভাড়া নির্ধারণ ছাড়াই শেষ হলো আলোচনা আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে মন্তুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ১৬০ পিস ইয়াবাসহ ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর: জেলা প্রশাসক সর্বোচ্চ নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের আশ্বাস এসপির

দ্বিতীয় দফার ৪ ঘণ্টার বৈঠকে বাসভাড়া নির্ধারণ ছাড়াই শেষ হলো আলোচনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থী-যাত্রী প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। তবে দীর্ঘ বৈঠকেও ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাড়া নিয়ে ইউএনও কার্যালয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আজকের বৈঠক ডাকা হয়।

গত বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩৪ টাকা এবং বাস মালিকপক্ষ ৩৫ টাকা ভাড়ার প্রস্তাব দিয়েছিল। সাধারণ যাত্রীর ভাড়া নিয়েও বিভিন্ন প্রস্তাব এসেছিল। তবে কোনো প্রস্তাবেই চূড়ান্ত ঐকমত্য হয়নি। কিন্তু আজকে ১ ঘণ্টা বৈঠকের পর উভয় পক্ষ ছাত্রদের ভাড়া ৩৪ টাকায় ঐকমত্যে পৌঁছায়। এরপর সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে তিন ঘণ্টা বৈঠক চলমান থাকলেও কোনো পক্ষই ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

গত ২২ তারিখে তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সরকারি প্রজ্ঞাপন দেওয়ার আগেই ৫ টাকা বাসভাড়া বৃদ্ধি করে উৎসব-বন্ধন বাস মালিক কর্তৃপক্ষ। বন্ধন ও উৎসব পরিবহনের নন-এসি বাসে ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নেওয়া হয়।

এর প্রেক্ষিতে বিভিন্ন ছাত্র সংগঠন ২৩ তারিখে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পরবর্তী দিনগুলোতে বিভিন্ন ব্যানারে প্রতিবাদ চলতে থাকে। ছাত্রদের সাথে বিভিন্ন দিনে বাস কর্মীদের বাকবিতণ্ডা হতেও দেখা যায়।

পরবর্তীতে বাসভাড়া নির্ধারণের জন্য ২৮ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর দুই দফায় ৪ ঘণ্টা করে দীর্ঘ বৈঠক শেষেও কোনো সমাধান আসেনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।