নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাগমারা এলাকার নূর সালাম (৭০) ও গোদনাইল এলাকার মো. মোস্তফা (৫৩)।
এ সময় তাদের কাছ থেক ১০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এছাড়া চুরির মামলায় সুমিলপাড়ার মো. ইব্রাহিম ওরফে লিয়ন (২৬) এবং সামারি ট্রায়ালের আসামি সানারপাড়ের অনিক (৩৫) ও কদমতলীর রিয়াজকে (২৫) গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply