, , ,
শিরোনামঃ
হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মান্নান ও জেলা প্রশাসক রায়হান কবির লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে

হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে একটি সুন্দর, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ দেশ গড়তে চায় বিএনপি।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর খানপুরের সিদ্ধিগোপাল আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মনিরুল ইসলাম সজল। এ সময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।

সজল বলেন, ‘রাষ্ট্র থেকে একজন নাগরিক যে অধিকার ভোগ করবেন, অন্য নাগরিকও সেই অধিকার ভোগ করবেন। রাষ্ট্রে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে হিন্দু-মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আপনারা সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে মনিরুল ইসলাম সজল বলেন, দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় বাজেট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তখন ৪০ কোটি টাকার প্রয়োজনের কথা জানানো হলে আরও ১০ কোটি টাকা বাড়িয়ে মোট ৫০ কোটি টাকার বাজেট করা হয় বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব জেলার ৫২টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন বলে জানান সজল।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সেরা ১০টি পূজামণ্ডপের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিসর্জনের দিন এসব পুরস্কার বিতরণ করা হবে। খানপুরের সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপও পুরস্কার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপের সাজসজ্জা ও সার্বিক আয়োজনের প্রশংসা করে সজল বলেন, পূজা উদযাপন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে পরিশ্রম করে মণ্ডপটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। তাঁদের এ আয়োজন প্রশংসার দাবিদার এবং মণ্ডপটি পুরস্কার পাওয়ার যোগ্য বলে তিনি মনে করেন।

নির্বাচনে বিএনপির প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনের প্রসঙ্গ তুলে মনিরুল ইসলাম সজল বলেন, যারা বিএনপিকে ভোট দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন, তাঁদের সেই ভালোবাসার মর্যাদা রাখতে চান তাঁরা। মানুষের আস্থা ও ভালোবাসা আরও অর্জনে বিএনপি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অতীতের মতো ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম ও নাসের হক ইমন।

এ ছাড়া সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি ঠাকুর সাহা, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।