, , ,
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রুপগঞ্জে ৭টি হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার 

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব জাবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং মনিটরিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরব রায়হান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ হাসাইন।

কমিটির সদস্যরা হলেন— মো. ফারুক খন্দকার, তানজিমুল ইসলাম, তারিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফফারি, নাজমুস সাদাত, রুমি শাহাবুদ্দিন, শাকির রনি খন্দকার, হাজী আতিক, মাহাদী তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, মো. তাওহীদুল ইসলাম, ইমন আলী, মো. ইয়ানুর, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন, তারেক, ওমর ঢালী, জাহিদুল হক বাঁধন, নূরজামাল হাসান ও নাজমুল ইসলাম।

এনসিপি নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।