বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা’র শোক বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কা’টা নারীর লা’শ উদ্ধার ; স্বামী পলাতক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনে’র শোক বন্দরে কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে ৫টি ভেসেল নির্মান শুরু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকায় ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ।

জানা যায়, বুধবার দুপুরে একে স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থী বন্ধু মিলে মেঘনা নদীতে গোসলে নামে। কিছুক্ষণ পর পানিতে নামার পরই কায়েস ও মেরাজ নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জুন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণি জানান, সাতজন বন্ধু গোসলে নামার পর দুইজন পানিতে তলিয়ে যায়। পরে ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।