, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা বৌভাতের দাওয়াতে গিয়ে সর্বস্বান্ত পরিবার, ফিরে দেখলেন পুড়ে ছাই বসতঘর আটক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, সোনারগাঁয়ে গোলজার প্রধানকে ঘিরে তীব্র বিতর্ক বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ‘সোনারগাঁ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার’-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, বৈধ এক্স-রে টেকনোলজিস্টের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ‘নিরাময় ডায়াগনস্টিক সেন্টার’-কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত তদারকি করছি। যথাযথ অনুমোদন ও কাগজপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, “রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই তদারকি। কোনো ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।