নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন ফুফার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফুফা আক্তার হোসেন ওরফে খাজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আক্তার হোসেন সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর স্বজনেরা শনিবার দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply