নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিনজন, মাদকসেবী ১৫ জন, চুরি মামলায় তিনজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজন রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আয়নাল হক (৪৫), গিয়াস উদ্দিন (৩৫), আবু তাহের (৫৪), সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন (৩৯), কারুল (২৬), খবির হোসেন (৩৮), শামীম (৩৪), ইয়াছিন তমাল (২৮), আনোয়ার (৪৫), সজিব হোসেন (২৮), রিয়াদ হোসেন (২৩), লালচান (৩০), ইয়াদ আলী (২৫) ও আব্দুর রহমান (২৬)।
এ ছাড়া মাদক মামলায় জাহাঙ্গীর হোসেন (৪২), মোক্তার মোল্লা (৪২) ও তাছলিমা (৩৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, চুরি মামলায় জাকারিয়া (১৮), মো. শরিফুল আলম বাবু (২০) ও মো. ফরহাদ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি মো. জাবেদ মিয়া (৩৫), মো. সিরাজুল ইসলাম ও মো. মামুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২৪ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply