, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম বন্ধে কঠোর হওয়ার বার্তা এনডিএ চেয়ারম্যানের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সাথে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ ; নৌপথের নাব্যতা ও শিল্পখাতের পরিবহন উন্নয়নে গুরুত্বারোপ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় ইছহাকের পাশে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাস প্রধান এর ইন্তেকাল মিলাদ শেষে উৎপাদন শুরু, আবারও চার নারী শ্রমিক অসুস্থ ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা  চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক

সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকে ডাকাতির সময় হিরা শেখ (৪০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা  পুলিশ।

গতকাল সোমবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চাঁদমহল সিনেমা হলের  সামনে থেকে ট্রাক থামিয়ে ডাকাতির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক কটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

হিরা শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পটিখালী এলাকার মৃত আলী আকবর শেখের ছেলে।

জানা যায়, সোনারগাঁ থানার উপ পরিদর্শক আরিফুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাইফুল ইসলাম ও সংগীয় ফোর্সের সহায়তায় ভুয়া পুলিশ সদস্য হিরা শেখকে গ্রেপ্তার করা হয়। মালবাহী একটি ট্রাকে ডাকাতির সময় পুলিশের পোশাক পড়া অবস্থায় হিরা নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের পোশাকদারী আরো পাঁচজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান,  ডাকাতির তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করা হয়। পুলিশের পোশাক পড়ে ডাকাতি করার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো পাঁচজন পুলিশের পোশাকদারী পালিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।