, , ,
শিরোনামঃ
দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের পরিবারের পাশে এনসিপি নেতারা সোনারগাঁয়ে পূজামণ্ডপের নেতাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি মান্নান আমরা সবাই বাংলাদেশি, সবাই এক’— নারায়ণগঞ্জে পূজামণ্ডপে এমপি আজাদ সিদ্ধিরগঞ্জে নীট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ, বিসর্জন না দেওয়ার ঘোষণা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার, নিরাপত্তা জোরদারে গুরুত্ব দুর্গাপূজার প্রতিমা বিসর্জন: নারায়ণগঞ্জে যান চলাচলে বিশেষ নির্দেশনা হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েল সংরক্ষণের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থলে গোডাউনটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটির বৈধতা এবং প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।