বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভী দুইদিনের রিমান্ডে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৭ জুলাই) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত করা হয় আইভীকে।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তিনি ভার্চুয়ালি কোর্টে হাজিরা দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এই ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।