, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী ফতুল্লায় ইয়াবা-নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অচেতন হয়ে পড়েছেন ট্যাংকলরির ম্যানেজার মো. ফারুক (৪২)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী একটি ট্যাংকলরিতে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্যাংকলরির তেলের ট্যাংক পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন রাতুল। এ সময় ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধারের জন্য ম্যানেজার ফারুক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান।

একপর্যায়ে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ফারুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ রাতুলের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ থানায় নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।