শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন— পারভেজ ওরফে কালু (২২), মুন্সিগঞ্জ সদর থানার মৃত সুজন শেখের ছেলে।

র‍্যাব জানায়, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। ওই ভবনের চারতলায় আসাদ মিয়ার একটি মিনি গার্মেন্টসে কাজ করতেন তিনি।

ঘটনার দিন সকালে কারখানা থেকে ফোন করে তার বোনকে জানানো হয়, তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরে লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।