, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ শিক্ষার্থীদের বইমুখী করতে নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ বন্দরে অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত, স্মৃতিচারণে বিএনপি নেতারা সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি টিনশেড বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে জুবায়ের নামে এক বেকারি মালিককে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে বাড়ি থেকে নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে স্বর্ণকার শাহীন ও তাঁর লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসময়ের বসতবাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী। রাতের আঁধারে এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করে বলেন, ভোররাতে স্বর্ণকার শাহীন ও তাঁর লোকজন তাঁদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলাকারীরা বুলডোজার দিয়ে তাঁদের বসতঘরটি গুঁড়িয়ে দেয়।

হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, রাতের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বাড়িঘর ভাঙচুর করে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তাঁর ঘরে থাকা নগদ টাকা-পয়সাও হামলাকারীরা নিয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।