, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা বন্দরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ইয়াবা ও জাল নোট উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। অভিযান চলাকালে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।
জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনবিহীন এবং বিধিবহির্ভূতভাবে পরিচালিত হোটেল-রেস্টুরেন্টের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।