, , ,
শিরোনামঃ
টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে সতর্ক হওয়ার আহ্বান রানা’র পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে নারায়ণগঞ্জে তিন সংগঠনের বিক্ষোভ পাড়া-মহল্লায় বিশৃঙ্খলা রোধে সক্রিয় থাকার আহ্বান আবুল কাউসার আশার সোনারগাঁয়ে ট্রলারডুবি: উদ্ধার অভিযান পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: এমপি আবুল কালাম সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের বিক্ষোভ মিছিল সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে সদর থানা যুবদল। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে মিছিলটি বের হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের নেতাকর্মীরা সুসংগঠিতভাবে কর্মসূচিতে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সদর থানা যুবদলের এ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়েও মহানগর যুবদল বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

এ সময় সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।