, , ,
শিরোনামঃ
জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সাক্ষাৎকালে এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন ও প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।”

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা প্রশাসকের পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানিয়ে সদর উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।