নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই চিটাগাং রোড সংলগ্ন মাদানীনগর মাদ্রাসার সামনে মহাসড়কের পাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। সকাল সোয়া ৯টার দিকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে শুভেচ্ছা জানান তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাচ্ছেন। তাকে শুভেচ্ছা জানাতেই মহানগর যুবদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল সবসময় রাজপথে ছিল এবং জিয়া পরিবারের পাশে ছিল। আগামী দিনেও যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।
সজল-সাহেদের নেতৃত্বে এ কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু ও সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, মো. আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, রিয়াজুল আলম ইমন ও হাবিবুর রহমান মাসুদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply