, , ,
শিরোনামঃ
দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দিলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা শ্রমিক আন্দোলনে উসকানি ও নাশকতার আশঙ্কা, দ্রুত সমাধানে সরকারকে আহ্বান এমপি আল-আমিনের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন

শ্রমিক আন্দোলনে উসকানি ও নাশকতার আশঙ্কা, দ্রুত সমাধানে সরকারকে আহ্বান এমপি আল-আমিনের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আন্দোলনের অধিকার রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উসকানি, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে এমপি আল-আমিন বলেন, শ্রমিকেরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নামতেই পারেন। তবে এই আন্দোলনে আওয়ামী লীগের উসকানি ও অংশগ্রহণের বিষয়টিও স্পষ্ট। অন্যদিকে, সব শ্রমিককে আওয়ামী লীগের তকমা দিয়ে দমন করতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা না করে প্রকৃত শ্রমিকদের সঙ্গে শিল্পমালিকদের নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে। সরকারকে দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে সংকটের সমাধান করতে হবে। অন্যথায় শ্রমিক আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অরাজকতা সৃষ্টির সুযোগ নিতে পারে।

এমপি আল-আমিন আরও বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে যারা দেশকে অস্থিতিশীল করা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের স্বপ্নে মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে শুধু আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে প্রকৃত শ্রমিকদের দাবি উপেক্ষা করলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হবে না।

তিনি সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে যুদ্ধাবস্থা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এতে দেশ, শ্রমিক ও শিল্পমালিক—কেউই লাভবান হবেন না।

স্ট্যাটাসের শেষাংশে সরকার, শ্রমিক ও শিল্পমালিকদের সম্মিলিত উদ্যোগে দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই শ্রমিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।