, , ,
শিরোনামঃ
শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ রূপগঞ্জে নাশকতার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শ্রমিক অসন্তোষে এনসিপি-জামায়াতের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ক্ষোভ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের শ্রমিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ নয়, নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার শ্রমিক অসন্তোষকে ‘পরিকল্পিত’ দাবি এমপি দিপুর, পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ

শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার প্রভাব পড়লেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের আশ্বাস ও প্রতিশ্রুতিতে আস্থা রেখে কাজে ফিরেছেন হাজারো পোশাকশ্রমিক। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা এবং মালিক-শ্রমিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, গত তিন দিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাঁর সমন্বিত তৎপরতায় শিল্পাঞ্চলে কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিভিন্ন এলাকায় শান্তি ও প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করার কথা জানাচ্ছেন নেতাকর্মীরা।

পরিস্থিতি সম্পর্কে খাইরুল ইসলাম সজীব বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে থাকলেও শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমরা মহাসড়কে সতর্ক পাহারা দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছি।’

সজীব আরও বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিছুটা অস্থিরতা দেখা দিলেও নারায়ণগঞ্জ-৩ আসনের শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তাঁরা সতর্ক রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও টিপুরদী ইকোনমিক জোনসংলগ্ন শিল্প এলাকায় পরিচালিত এসব অবস্থান কর্মসূচিতে স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা যুবদল, উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মালিক-শ্রমিকের মধ্যে আস্থা ও যোগাযোগ বজায় রাখা এবং প্রশাসন ও রাজনৈতিক পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ-৩ আসনের শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ ধরে রাখা সম্ভব হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।