নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারুনুর রশীদ খান।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ ইউনিট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি এবং পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নারায়ণগঞ্জ ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
Leave a Reply