, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে।
ঢাকার চিকিৎসক ডা. আফরিন আরা শাম্মী ও ডা. হাবিবুল্লাহর নেতৃত্বে একদল চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, ডায়াবেটিকস, বাত-ব্যাথা, চর্ম, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, মা ও শিশু রোগ হৃদরোগ, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া ৫০ অনূর্ধ্ব নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন উপকরণ প্রদান করা হয়।
গতকাল ২২জুলাই বুধবার কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংগঠনিক সম্পাদক ইফতেখার ভুঁইয়া রিদ্বীন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভুলতা ঔষধ ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রধান, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ইমন মিয়া ও নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাশরাফি প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ঐক্য পরিষদ জনহিতকরণ কাজ অব্যাহত রাখবে এবং বঞ্চিত জনমানুষের পাশে সবসময় থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।