, , ,
শিরোনামঃ
বেহাল সড়ক থেকে আধুনিক সড়কে রূপান্তরের কাজ শুরু রংপুরে সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাসসহ এক সদস্য গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২জুলাই রবিবার ও গত ১১জুলাই শনিবার দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দুই দিনব্যাপী আনন্দভ্রমণ উপলক্ষে সাংবাদিকরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের বাগান, মনিপুরী-খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী, বধ্যভূমি ৭১ ও স্বাগতম চায়ের কন্যা সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পীদের ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সমন্বয় কালিঘাট চা বাগান এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খান, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, আলী হোসেন টিটু, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, হাফিজুল বারী, শরীফ ভুঁইয়া, এন বি আকাশ, এনামুল হক, সোহেল কবির, আবু কাউছার মিঠু, হাফেজ মোমেন, আবুল হাসনাত বাপ্পী, মনির হোসেন, মিজানুর রহমান, টিআই আরিফ, এসএম রনিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলের শিল্পী বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন, সায়মন সংগীত পরিবেশন করেন।

পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীতানুষ্ঠান। আনন্দভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণিল আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকরা আনন্দ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।