, , ,
শিরোনামঃ
অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার 

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র‍্যাব-১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার সন্ধ্যায় চালানো এই অভিযানে প্রায় ১০ কেজি গাঁজা, ৭২ বোতল ফেনসিডিল এবং ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার মো. রাব্বি (৩০), আব্দুল জলিলের ছেলে এবং আব্দুল ওয়াহেদ (১৮), বাবুল মৃধার ছেলে। এই ঘটনায় একই এলাকার আব্দুল মালেকের ছেলে মো. জুয়েল (৩২) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাব্বি ও ওয়াহেদ এবং পলাতক জুয়েল দীর্ঘদিন ধরে এই চক্রের অংশ হিসেবে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা বিক্রি করত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিল।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ আরও জানিয়েছে, অবৈধ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।