, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ সভায় দিপু ভূঁইয়া: অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় তারা। পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে বাসটি পুড়ে কঙ্কাল হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে,জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।