, , ,
শিরোনামঃ
অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণ, ১৫ ট্রাকে মিলছে সাশ্রয়ী চাল ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে মিয়া চাঁনের বার্তা, ইতিহাস গড়তে ঢাকায় যাওয়ার আহ্বান

মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় মরহুম মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এর আগে জুমার নামাজের পর হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদ পরিদর্শন করেন অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি মসজিদটির দৃষ্টিনন্দন স্থাপত্য ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজন হলে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। বক্তব্যে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রচলিত আইন মেনে চলা সবার দায়িত্ব। বাংলাদেশের সাধারণ মানুষ অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে। দেশে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাঁর বিচার করবে। ডিসেম্বরকে ঘিরে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিগত সময়ের মতো কোনো ‘ক্যাঙ্গারু আদালত’ হবে না।

বিরোধী দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে মাসুকুল ইসলাম রাজিব বলেন, জাতীয় স্বার্থে বিরোধী দল আমাদের সঙ্গে সহযোগিতামূলক অবস্থানে থাকবে—এটাই প্রত্যাশা। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত সচেতন, তাই ভয় পাওয়ার কিছু নেই। দিন কিংবা রাত, যেকোনো সময় একটি ফোন পেলেই আমরা মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি খন্দকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, কৃষকদলের সহসাধারণ সম্পাদক আরাফাত খন্দকার সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

মরহুম মমিনউল্লাহ ডেভিডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।