, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ সভায় দিপু ভূঁইয়া: অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল

রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন ওই এলাকার শাহ আলমের ছেলে।

এসআরবি জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল অভিযান চালায়।

এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার শাওনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করে এসআরবি।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।