, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবলীগ নেতা আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক মিয়া (২৬) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে রবিবার রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেক মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।