, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব? প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সজল-সাহেদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের শোডাউন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভোল পাল্টানোর অভিযোগ মোমেন শিকদারের বিরুদ্ধে

রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. আজিজুল হাকিম রাতুলকে আহ্বায়ক এবং মো. শাখাওয়াত হোসেন তারেককে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা এনসিপির পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সা. অব. মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জাবেদুল হক সিয়াম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. গাফফার চৌধুরী, মো. গোলাম রাব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন দায়িত্ব পেয়েছেন।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাফিন খন্দকারকে। কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদ রাখা হয়েছে এবং সদস্য হিসেবে রয়েছেন মোসা. নুসরাত তাবাসসুম, শাহাবুদ্দিন পাঠান, মো. রাকিবুল হোসেন শ্রাবন, মো. সাব্বির আহমেদ, মো. সেলিম রানা, মো. রুবেল মিয়া, মো. সিয়াম আহমেদ, মোসা. গোলাপি বেগম, মো. জুবায়ের হাসান নিবির, মো. ইমরান হোসেন, মো. জাহিদুল ইসলাম পলক, মো. মিলটন মিয়া, মো. অনিক মিয়া, মো. হাছান, মো. নাঈম মিয়া, মো. ইব্রাহিম, নূর মোহাম্মদ ও মাসুদ রানা।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার) ও সদস্য সচিব জোবায়ের হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক আজিজুল হাকিম রাতুল ও সদস্য সচিব শাখাওয়াত হোসেন তারেকের নেতৃত্বে রূপগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।