, , ,
শিরোনামঃ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার  মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি মো: রায়হান কবির ঝড়-বৃষ্টি, কাদা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষের পাশে এসে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম  সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  বন্দরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম

রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ (ঊঝকটঋ) সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামের  একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ ও  একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন  উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ  ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে  সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো বলে পুলিশের কাছে সংবাদ ছিল । বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী  নিষিদ্ধ  মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে।

পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে  একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১,১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

ওসি আরো জানান,  এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  পলাতক আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।