শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কমিটির সকল নেতৃবৃন্দকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজীত বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ‎‎মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় মনিরুল ইসলাম সজল বলেন, বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎‎তিনি বলেন, আমরা আগামী দিনেও রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করবো। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের অবদান দল কখনো ভুলে যাবে না।

‎‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ অন্যায়, অপরাধ কিংবা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়াবেন না। যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।

‎‎আনন্দ মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং নবঘোষিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।